
Book · 2018
সত্যাণ্বেষণ
সত্যান্বেষণ হায়দার আহমদ খানের দ্বিতীয় বই, প্রথম প্রকাশ জানুয়ারি ২০২০, অধুনা প্রকাশ। একাত্তরের মুক্তিযোদ্ধা, হিসাববিদ এবং ১৯৯৫ সাল থেকে নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করা একজন মানুষের চোখে দেখা বাংলাদেশ। লেখকের বিশ্বাস, দেশের প্রথম ও প্রধান সমস্যা শিক্ষা, আর মানসম্মত শিক্ষাই পারে মানুষকে টেকসই আর্থিক সচ্ছলতা দিতে। গ্রামের দারিদ্র্য, সরকারের উন্নয়ন-ভাবনা, গণতন্ত্র ও রাজনীতির দায়বদ্ধতা: শিক্ষা, অর্থনীতি ও রাজনীতির নানা সমস্যা ও সম্ভাবনা তিনি তুলে ধরেছেন তীক্ষ্ণ ও যৌক্তিক বিশ্লেষণে, সহজ ভাষায়।

