
Book · 2022 · হায়দার আহমাদ খান এফসিএ
আল কুরআনের মণিমুক্তা
শৈশবে মা-বাবার কাছে নামাজ-রোজার শিক্ষা, তারপর প্রায় পঞ্চাশ বছর আগে অর্থ বুঝে কুরআন পড়া শুরু। সেই পাঠেই হায়দার আহমদ খান উপলব্ধি করেন, মহান আল্লাহ মানুষের করণীয় ও বর্জনীয় সবকিছুর বিশদ নির্দেশনা দিয়েছেন পবিত্র কুরআনে। নিজের দায়িত্ব ও কর্তব্য যেন ভুলে না যান, আর অন্যরাও যেন সেই নির্দেশনা হাতের কাছে পান, সেই ভাবনা থেকেই এই সংকলন। সূরা আল-বাকারা থেকে সূরা আন-নাস পর্যন্ত প্রতিটি সূরা থেকে বেছে নেওয়া আয়াত সূরার ক্রমে সাজানো, যাতে পাঠক সহজে কুরআনের মর্ম ছুঁতে পারেন এবং ইহকাল ও পরকাল সম্পর্কে দায়িত্বসচেতন হন। সম্পাদনা করেছেন মনযূর আহমাদ।
ISBN 9789849646976

